ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

যশোরে কাপড়ের মার্কেটে ভয়াবহ আগুন, প্রায় ১ কোটির টাকার ক্ষয়ক্ষতি

যশোর টাউন হল মাঠ সংলগ্ন জেলা পরিষদ সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫টি কাপড়ের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৮০ থেকে ৯০ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।


বুধবার রাত পৌনে ১১টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানা গেছে।


প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।


ব্যবসায়ী সমিতির সেক্রেটারি তারিক হাসান বিপুল সমিতির সভাপতি শহিদুল ইসলামের উদ্ধৃতি দিয়ে বলেন, মার্কেটের পূর্বপাশের কালু মিয়া, শাহিন, পলাশ, মকবুল, গফুর। বাবু, আমির, হোসেনসহ ১৫টি দোকানের মালামাল সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে।


তিনি বলেন, ঈদুল ফিতরকে সামনে রেখে দোকানিরা নতুন কাপড় তুলেছিলেন। প্রায় ৮০ থেকে ৯০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।


যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক কামালউদ্দিন ভূইয়া বলেন, খবর পেয়ে আমাদের চারটি টিম আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত পৌনে ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।


তিনি বলেন, মার্কেটের পেছনে জেলা পরিষদের পাশ থেকে বৈদ্যুতিক শর্টসার্কিট কিংবা অন্য কোনও কারণে আগুন লাগতে পারে।


কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনই বলা সম্ভব নয় বলে জানান সহকারী পরিচালক।


যশোর কোতোয়ালি খানার ওসি তাজুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশের একাধিক টিম আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।




সূত্র : বাংলা ট্রিবিউন

ads
ads
ads

Our Facebook Page

↑